1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯-৯ ২০২৬) দুপুর ১:৩০ ঘটিকায় পশ্চিম বাইশপুরের আহাদ মিয়ার বাড়ি থেকে ভূইয়া বাড়ি পর্যন্ত ৫৫০ মিটার দীর্ঘ রাস্তার কাজের ফলক উন্মোচন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি রাস্তার কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব ফেরদৌস আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মুহসীন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহির, আরো উপস্থিত ছিলেন,মাসুদুল ইসলাম সোহাগ, রেহান সরকার, সাইফুল ইসলাম সোহেল, আনিসুর রহমান শাহিন ভূইয়া, বোরহান ভূইয়া, হারুন ভূইয়া, আলম বাদশা মিয়াজী।মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ দলীয় ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট