1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীলতায় গুরুত্ব দিতে হবে: জেলা প্রশাসক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ মাঈন উদ্দিন মুন্সী: চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা, ক্রীড়া সামগ্রী বিতরণ, সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন, চাঁদপুরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি। তাই বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানের মান উন্নয়নে প্রধান শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের পরিবেশ, পাঠদানের মান, খেলাধুলার চর্চাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান শিক্ষকরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা সুমন দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।

পরে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়গুলোতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীবান্ধব খেলাধুলার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অনুষ্ঠানের পর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট