1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ ফুটবল লীগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :  চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লীগে ফকিরাপুলের সাথে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এ লীগের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাব। এ সময় স্টেডিয়াম মাঠের গ্যালারি গুলো ছিল ক্রীড়ামোদী দর্শকদের ভিড়।
খেলার শুরু থেকেই ফকিরাপুল মোহামেডান ক্লাবকে কিছুটা আক্রমনে রাখলেও প্রথমার্ধের ১৮ মিনিটের সময় মোহামেডানের অধিনায়ক উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার কিক থেকে হেডে গোল করে মোহামেডানের জাহিদুল ইসলাম শান্ত দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে ফকিরাপুল গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগের দক্ষতার  কারণে বেশ কয়েকটি গোল মিস করে ফকিরাপুলের গাম্বিয়ার ফুটবলার সোলেমান সিলা। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত মোহামেডান জয় নিয়েই মাঠ ছাড়েন।
গত ১৮ সেপ্টেম্বর একই দিনে চাঁদপুরসহ দেশের পাঁচটি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লীগের সূচনা হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে একই স্থানে আয়োজিত ম্যাচে অংশ নিবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব বনাম আবাহনী ক্রীড়া চক্র।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট