1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এবার জাতীয় পর্যায়ে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের কাবাডি দল

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিনিধি: ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল। ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে দলটি।

গত ৬ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল। এরপর ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মতলব দক্ষিণের কে.এফ.টি. কলেজিয়েট স্কুলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাফল্যের ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বকুল অঞ্চলের উপ-অঞ্চল পর্যায়ের খেলায় ব্রাহ্মণবাড়িয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।

সর্বশেষ ৩ অক্টোবর ২০২৬ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলেট দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। এর মধ্য দিয়ে চাঁদপুর জেলার কাবাডিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল।

বিভাগীয় পর্যায়ের খেলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মহিউদ্দিন খান তপন, সাবেক অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, অফিস সহায়ক মো. আমিন গাজী এবং শরীরচর্চা শিক্ষক শীতল চন্দ্র দাস।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষকের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ সাফল্য এসেছে।

মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জনকারী বালিকা কাবাডি দলের খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

মৈশাদী উচ্চ বিদ্যালয়ের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়েও দলটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেএমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট