1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত করলে ওসি এক ঘণ্টাও থাকতে পারবেন না: জালাল উদ্দীন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত করলে ওসি এক ঘণ্টাও থাকতে পারবেন না: জালাল উদ্দীন

মতলব উত্তর প্রতিনিধি : আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত ও মাদকের সঙ্গে আপস করলে মতলব উত্তর থানার ওসি এক ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।

মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি মতলব উত্তর থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ করে এসব কথা বলেন।

জালাল উদ্দীন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মতলব থেকে মাদক নির্মূল করা তাঁর নির্বাচনী অঙ্গীকার। মাদক নির্মূলে ওসির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। আইনি পদক্ষেপের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন ওসি ‘ডেবিলদের’ সঙ্গে চা পান এবং আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।

অনুষ্ঠানে চারটি প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান ও জাহাঙ্গীর হোসেন এবং যুবদল নেতা বশির মোল্লা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট