1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার কে এম ইশমাম।

সভাপতির বক্তব্যে কে এম ইশমাম বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নৈতিক ভিত্তি তৈরিতেও সহায়তা করেন। ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাতেও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবস সচেতনতা সৃষ্টি করে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, মাতলাব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই।

আলোচনায় বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন। তারা বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা। পরিবর্তিত সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়ানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরির কথাও বলা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট