1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় রাজন নামে এক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগভুক্ত আরও ৫২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দির এলাকায় প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে মন্দিরের প্রতিমা, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুটের অভিযোগও করা হয়। এছাড়া মন্দিরে উপস্থিত লোকজনকে মারধর, নারীদের সঙ্গে অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় মন্দিরের সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে মামলার আসামি রাজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর ৫২ আসামিকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালত মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট