1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলবের বোয়ালজুরী খাল পুনঃখননে সেচ সংকট দূর করার দাবি কৃষকদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার কোলঘেঁষে প্রবাহিত ঐতিহ্যবাহী বোয়ালজুরী খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে তীব্র সেচ সংকট। এতে বিপাকে পড়েছেন খালের দুপাশের শত শত কৃষক।

কৃষকদের দাবি, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পাশাপাশি সেচ মৌসুমে জোয়ার-ভাটার পানি সরবরাহ সচল হবে। এর ফলে কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সচল হবে।

স্থানীয়রা জানান, কৃষকদের এ ন্যায্য দাবি তুলে ধরে বিগত বছরগুলোতে একাধিকবার মানববন্ধন, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির খবর স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখনো খালটি পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আমন ও ইরি-বোরো মৌসুমে পানির সংকটে কাঙ্ক্ষিত উৎপাদন থেকে পিছিয়ে পড়ছেন কৃষকরা।

ভৌগোলিকভাবে চারটভাঙা থেকে চৌমুহনী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল পুনঃখনন করা হলে সেচ মৌসুমে কয়েক হাজার একর জমিতে জোয়ার-ভাটার পানি সরবরাহ সচল হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, কৃষকদের দুর্ভোগ দূর করতে এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি সচল রাখতে বোয়ালজুরী খাল পুনঃখনন এখন সময়ের দাবি।

মতলব দক্ষিণ উপজেলার বোয়ালজুরী খালপাড়-সংলগ্ন জমির মালিক কৃষক কাসেম প্রধান বলেন, “মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করে গিয়েছেন। আমি নিজে সেই উদ্বোধন কর্মসূচিতে অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছিলাম। বর্তমানে খালের তলদেশে পলিমাটি জমে খালটি নাব্যতা হারিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে খালটি পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

নারায়ণপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সরকার বলেন, “সেচ মৌসুমে পানির সংকটের কারণে ফসল উৎপাদন করতে পারছি না। আমি কয়েক হাজার কৃষকের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও যথাযথ কর্তৃপক্ষের নিকট খালটি পুনঃখননের প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।”

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “ইরি মৌসুমে পানির অভাবে ফসল উৎপাদন করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে খালটি পুনঃখননের জোর দাবি জানাচ্ছি।”

কালিকাপুরের বাসিন্দা কৃষক ও সমাজসেবক কবির বলেন, “বিগত বছরগুলোতে মানববন্ধন ও র‌্যালি কর্মসূচির মাধ্যমে খালটি খননের দাবি জানালেও কোনো সুফল পাচ্ছি না। আমরা খাল পুনঃখননে সরকারের সুদৃষ্টি কামনা করছি।”

 

মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, “উপজেলার কৃষকদের খাল পুনঃখননের ন্যায্য দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতা করতে আমি কাজ করব।”

নারায়ণপুর পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “সেচ মৌসুমে জোয়ার-ভাটার পানির সংকট পূরণে খালটি পুনঃখনন করা অত্যাবশ্যক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট