1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে ৯০ কেজি ইলিশ জব্দ, জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে জেলা মৎস্য দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং ৮টি মামলা করা হয়েছে। পাশাপাশি দুটি বরফকল থেকে ৪০-৫০ ক্যান বরফের চাই ধ্বংস ও দুটি বরফভাঙার মেশিন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরের ওয়ারলেস বাজারে স্থলভাগে অভিযান শুরু হয়। সেখানে দুটি বরফকল থেকে আনুমানিক ৪০-৫০ ক্যান বরফের চাই ধ্বংস করা হয় এবং দুটি বরফভাঙার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় ৪০০ টাকা জরিমানা করা হয়।

পরে বড় স্টেশন মাছঘাট ও লঞ্চঘাট-সংলগ্ন ছয়টি হোটেল ও রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট অনিয়মের দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং আটটি মামলা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, প্রসিকিউটর ও মৎস্য জরিপ কর্মকর্তা মোছা. ফারহানা আকতার রুমা এবং জেলা পুলিশের সদস্যরা।

সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। অভিযান শেষে জব্দ করা ইলিশ আটটি এতিমখানা ও স্থানীয় কয়েকজন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট