1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

বালিয়ায় বৃদ্ধা জাহানারা বেগমকে ঘর করে দিলেন যুবদল নেতা আরিফ গাজী

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম গাজী।সদর উপজেলার ৯ নং  বালিয়া ইউনিয়নের ৭০ বছর বয়সী অসহায় বিধবা জাহানারা বেগমের  জন্য তিনি নিজ অর্থায়নে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন।
জাহানারা বেগম বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম বালিয়া গ্রামের ব্যাপারী বাড়ির মৃত বাচ্চু ব্যাপারীর স্ত্রী। স্বামীহারা এই বৃদ্ধার অসহায়ত্বের কথা বিবেচনা করে তাঁর বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেন যুবদল নেতা আরিফুল ইসলাম গাজী।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার একটি উজ্জল  দৃষ্টান্ত। বিশেষ করে বয়সের ভারে  নুইয়ে পড়া   একজন বিধবা নারীর নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেওয়ায় তাঁর জীবনযাপনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ।
সমাজের অসহায় মানুষের পাশে সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে  এগিয়ে এলে অনেক মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। আরিফুল ইসলাম গাজীর এ উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধেরই পরিচয় বহন করে।
নতুন ঘর পেয়ে বৃদ্ধা জাহানারা বেগম জানান,আমি দীর্ঘদিন খুব কষ্টে ছিলাম। আমার ঘরটি খুবই জরাজীর্ণ ছিলো ঘরের ভিতর পানি পড়তো।  আমি থাকতে পারতাম না।এখন আমার বাবা আরিফ গাজী আমাকে নতুন করে ঘরটি করে দিয়েছে। আমি খুবই খুশি।
যুবদল নেতা আরিফুল ইসলাম  গাজী বলেন,  সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় নির্দেশনা রয়েছে । বিশেষ করে আমাদের চাঁদপুর-  ৩ আসনের সংসদ সদস্য  শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আমাদেরকে বিশেষ ভাবে নির্দেশনা দিয়েছেন আমরা যাতে অসহায় মানুষের পাশে থাকি । আর সেই চিন্তা  থেকেই  আমি এই কাজটি করেছি।
উল্লেখ্য এই যুবদল নেতা এর আগেও নিজ অর্থায়নে মানুষের চলাচলের সুবিধার জন্য  রাস্তা মেরামতসহ একাধিক উন্নয়ন মূলক কাজ করেছেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন ইউপি সদস্য পদপ্রার্থী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট