1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

শিক্ষার্থীদের মাঠমুখী করতে হলে বিকেলটা প্রাইভেটমুক্ত করতে হবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের মাঠমুখী করতে হলে বিকেলটা প্রাইভেটমুক্ত করতে হবে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলার অন্যতম বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিচর্চায় দীর্ঘদিনের ঐতিহ্য ধারণ করে আসছে। বিশেষ করে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও অ্যাথলেটিক্সে প্রতিষ্ঠানটির রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বিশাল খেলার মাঠ, ক্রীড়াপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি জেলার ক্রীড়াঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মাঠমুখী করতে বিকেলের সময়টি প্রাইভেটমুক্ত রাখা প্রয়োজন। তাঁর মতে, মোবাইল ফোনের আসক্তির পাশাপাশি অতিরিক্ত প্রাইভেটনির্ভরতাও শিক্ষার্থীদের খেলাধুলা থেকে দূরে রাখছে।

ক্রীড়া ঐতিহ্য ও বর্তমান চর্চা

মো. মোশারেফ হোসেনের ভাষ্য, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিচর্চাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রতিষ্ঠানটির ফুটবল, ভলিবল ও হ্যান্ডবলের আলাদা দল রয়েছে। মেয়েদের ফুটবল দল উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং হ্যান্ডবল দলও দুবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

তিনি জানান, অ্যাথলেটিক্সে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী জেলা পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে। ক্রিকেটের তুলনায় ফুটবল পরিচালনা ও প্রশিক্ষণের ব্যয় কম হওয়ায় ফুটবলে বেশি গুরুত্ব দেওয়া হয়, যদিও শিক্ষার্থীদের ক্রিকেটের প্রতিও আগ্রহ রয়েছে।

মেয়েদের অংশগ্রহণ ও অবকাঠামো

প্রতিষ্ঠানে আলাদা নারী ক্রীড়া প্রশিক্ষক নেই। কয়েকজন শিক্ষকের সহযোগিতা ও অনুপ্রেরণায় নারী শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে বলে জানান অধ্যক্ষ। তাঁর মতে, একজন দক্ষ নারী প্রশিক্ষক থাকলে মেয়েদের আরও দক্ষ করে গড়ে তোলা সম্ভব হতো। সহশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে নারী ক্রীড়া শিক্ষক থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

স্কুল ও কলেজ শাখার জন্য বর্তমানে একজন ক্রীড়া শিক্ষক দায়িত্ব পালন করছেন। কলেজ শাখাটি পৃথক ক্যাম্পাসে হওয়ায় সেখানে পৃথক দক্ষ ক্রীড়া শিক্ষক প্রয়োজন বলে মনে করেন তিনি। ইনডোর গেমসের পর্যাপ্ত সরঞ্জাম নেই; দাবা ছাড়া অন্যান্য খেলায় সরঞ্জামের ঘাটতি রয়েছে। তবে শীত মৌসুমে ব্যাডমিন্টনকে গুরুত্ব দেওয়া হয়।

প্রাইভেটনির্ভরতা ও মোবাইল আসক্তি

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের একটি বড় অংশ মাঠের খেলাধুলার বদলে মোবাইল ফোনের খেলায় বেশি আসক্ত। অতিরিক্ত প্রাইভেটনির্ভরতাও ক্রীড়াচর্চায় বাধা তৈরি করছে। যে সময়ে শিক্ষার্থীদের মাঠে থাকার কথা, তখন তারা প্রাইভেট পড়তে যায়। এ বিষয়ে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সরকারের দৃঢ় সিদ্ধান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

তাঁর মতে, পড়াশোনা ও খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে তোলে। ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মাদক থেকেও অনেকটাই দূরে রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

প্রাইম মিনিস্টার গোল্ডকাপে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের চারটি দল অংশ নেবে বলে জানান অধ্যক্ষ। ভবিষ্যতে বাবুরহাট মাঠসংলগ্ন জমিতে হ্যান্ডবল ও বাস্কেটবল মাঠ তৈরির ইচ্ছার কথাও জানান তিনি। তবে তাঁর দায়িত্ব পালনের সময়কাল বেশি দীর্ঘ না হওয়ায় কাজটি শেষ করা সম্ভব নাও হতে পারে বলে উল্লেখ করেন।

ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারি বা স্থানীয় কোনো সংস্থা থেকে বিশেষ সহযোগিতা না পেলেও স্থানীয় মানুষের অনুপ্রেরণা ও সহযোগিতা পাওয়ার কথা জানান মো. মোশারেফ হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট