1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটি ফুলের শুভেচ্ছা জানান ওসিকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন –  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চেক বিতরণকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা এখনই এই চেক নিয়ে সোনালী ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আপনারা এই টাকা নিজেদের প্রয়োজনীয় কাজে লাগাবেন।

তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তারা যেন এই অর্থ নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। চেক নগদায়ন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের তা জানানোর পরামর্শ দেন তিনি।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি সবসময় গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করেন।

এ সময় তিনি অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। চেক পেয়ে উপকারভোগীরা নিজেদের প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে এ সহায়তা কাজে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট