1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অভিযোগে চাঁদপুরে ২১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৬টি নিয়মিত মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদীপথে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।

পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম সপ্তাহে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ মোট ৫০ কেজি ইলিশ মাছ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করেছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট