1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

শাহরাস্তিতে মানবিক উদ্যোগ, দিনব্যাপী দেয়া হলো ঔষধসহ হোমিও চিকিৎসা

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সমিতির উদ্যোগে শাহরাস্তিতে ডেঙ্গু সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশন।

ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি ডা. মো. আতাহার আলী। সভাপতিত্ব করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব পাটওয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফ আলী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. এম. এ. হোসেন তালুকদার, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক ডা. বিমলাংশু দাস, সদস্য ডা. আলী হোসেন মুন্সি, ডা. নূরুন নাহার, ডা. আইনুন নাহার ও ডা. শারমিন আক্তারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পে সরকারি নিবন্ধনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল শিহাব, সদস্য হাসান আহমেদ বাবলু, হানিফ মিয়াজি, মোসাদ্দেক হোসেন জুয়েল, সাংবাদিক সাইফুদ্দিন ও মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য আয়েশা আক্তার, জান্নাতুল নাঈম, জান্নাতুল নাঈম ঋতু, মাহদি হাসান ইফাত, উজ্জ্বল দাস, জাহিদুল ইসলাম মজুমদার, আরমান হাবিব পাটওয়ারী, মনিরুল ইসলাম সিহাব ও মাহমুদ মজুমদার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট