1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

চাঁদপুরে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে আহবান জানিয়ে চাঁদপুরে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লাখ নিহত ব্যাক্তিদের স্মরণে উপকূলীয় অঞ্চলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার দাবি তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিউ ট্রাক রোডের একটি পত্রিকা কার্যালয়ে সভার আয়োজন করে উপকূল ফাউন্ডেশন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী ইউনিট।

সভায় সভাপত্বি করেন জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। সদস্য মো. মাসুদ আলমের সঞ্চালনায় উপকূলীয় এলাকার সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন হাওয়াইয়ান গিটার শিল্পী দিলীপ ঘোষ, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, সংগঠনের সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা ও স্কুল শিক্ষক কামরুন্নাহার বিউটি।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যজন মো. মাইনুল ইসলাম, সংস্কৃতিক কর্মী নাহিদা আফরোজ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে চাঁদপুরের নদী এলাকার লোকজনের প্রাকৃতিক দুর্যোগে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা দীর্ঘদিনের। বিশেষ করে কম-বেশি ক্ষতির সম্মুখিন হয়েছেন চরাঞ্চলের লোকজন। দুর্যোগের সাথে সংগ্রাম করা এসব লোকজন এখনো শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে। তাদের জন্য সমাজের সব শ্রেণির লোকদের এগিয়ে আসা প্রয়োজন।

বক্তারা আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সম্পদ ও উৎপাদন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যে কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের লোকদের বহু বছরের দাবী হিসেব সরকার ‘উপকূল দিবস’ কে স্বীকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট