1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি: চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরন

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকার জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে নিজের মূল শক্তি হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন বলেন, “এলাকার জনগণই হচ্ছে আমার মূল শক্তি। আজকের উঠান বৈঠকে শত শত মা-বোনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে, আপনারা আমাকে কতটা ভালোবাসেন। একটি সাধারণ উঠান বৈঠক আপনাদের উপস্থিতিতে জনসভায় রূপ নিয়েছে। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে আসন্ন নির্বাচনে প্রার্থী হবো, ইনশাআল্লাহ। আপনারা আমাকে চাইলে আমাদের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনও আমাকে মনোনীত করবেন।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে সেবা করার সুযোগ দিলে আপনাদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করব। ইউনিয়নের বেহাল রাস্তাঘাটের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ডিঙ্গাভাঙ্গা এলাকাটি সবচেয়ে বেশি অবহেলিত। সেখানকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। আমি নিজের জন্য নয়, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা অতীতে আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন—এটাই আমার প্রত্যাশা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।”

লেজাকান্দি মডেল মাদ্রাসার সভাপতি মোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনির পরিচালনায় উঠান বৈঠকে মেহেদী হাসান হিরনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন ১৬৬নং লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম মাস্টার, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মাস্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধান এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জনি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মালেক বকাউল, সাধারণ সম্পাদক বাদল সর্দার, বিএনপি নেতা রাজ্জাক মৃধা, শহীদুল্লাহ কাজী, জসিম মৃধা, খোরশেদ মিয়াজী, খলিল মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন কবিরাজ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি লালন ফকির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক গাজী, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত বকাউলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট