1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত মোঃ

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ড মধ্যম দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ৩ ঘটিকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান এর সভাপতিত্বে এবং পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামীম হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,, স্কুলের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে স্কুলে আসতে হবে। এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন,,,, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থী ১০০% পাস করতে পারে সে বিষয়ে সকল শিক্ষককে ভালোমতো পাঠদান করার আহ্বান জানান। তিনি আরো বলেন–কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে এই স্কুলের শিক্ষার গুণগত মান আরো উন্নত করা অপরিহার্য। শিক্ষকদের আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও প্রযুক্তির সাথে অভ্যস্ত করতে নিয়মিত প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন–স্কুলের অসমাপ্ত কাজগুলো চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন এর মাধ্যমে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম। তিনি সকলের উদ্দেশ্যে বলেন–২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালোমতো মনিটরিং করে তাদেরকে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,,, সাবেক অভিভাবক সদস্য ডঃ আবু জাফর মাইনুদ্দিন, মনির রাজা, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রধান ও মোঃ জাকির হোসেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট