1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু চাঁদপুরে সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ, আদালতের স্ব-উদ্যোগে মামলা জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন বিসিএস ডাক্তারের ভিজিট মাত্র ১০০ টাকা: শাহরাস্তিতে প্রশংসার ঝড় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উয়ারুকে উৎসবের আমেজ খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কুদ্দুস বয়াতি ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নীকাণ্ডে ২০টি বসতঘর পুড়েছে মতলবে বালুচর শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরের উন্নয়ন কাজের উদ্ভোধন তারেক রহমানের আগমন ঘিরে পাইকদীতে বিএনপির মতবিনিময় সভা বরুড়া-শাহরাস্তি-চাঁদপুর ঘিরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নীকাণ্ডে ২০টি বসতঘর পুড়েছে

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস :

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নীকাণ্ডে ১১টি পরিবারের ২০টি ঘর পুড়ে গেছে। বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গেছে, বুধবার দুপুরে উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘর থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। প্রায় দুই ঘন্টা ধরে ভায়বহ আগুণে ওই বাড়ির ১১টি পরিবারের মোট ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভষ্মীভূত হয়। এতে অন্তত ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থরা হলো: মুকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইউব আলী, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুনসহ তাদের স্বজনদের।
আগুণে ক্ষতিগ্রস্থ দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম জানান, দুপুরে রান্নাবান্না শেষে গোসল করে আসার পর হঠাৎ করেই আগুণ দেখতে পাই। মুহুূর্তেই আগুণের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমাদের ১১টি পরিবারের ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ইমরান হোসেন বলেন, দুপুরে দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ঘরের কিছুই অবশিষ্ট নেই, আগুণের দাবানলে সবকিছু শেষ হয়ে গেছে।
অগ্নীকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আগুণে উত্তর সাহেবগঞ্জ গ্রামের ২০টি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, অগ্নীকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষয়ক্ষতি নিরুপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট