1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নদী পেরিয়ে মানুষের পাশে হাজী মোশাররফ হোসাইন 

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টির মধ্যে নৌকায় ডাকাতিয়া নদী পেরিয়ে দুর্গম চরমেশাচর এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়রপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসাইন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শেখেরহাট হয়ে নদী পেরিয়ে তিনি চরমেশাচরে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন।

ডাকাতিয়া নদীবেষ্টিত চরমেশাচরের মানুষের চলাচলের প্রধান মাধ্যম নৌকা। শিক্ষার্থী, রোগী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিনিয়ত নৌকায় নদী পারাপার হতে হয়। ফলে জরুরি প্রয়োজনে নানা ভোগান্তিতে পড়তে হয় বলে জানান স্থানীয়রা।

এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের দাবি হিসেবে চরমেশাচরের সঙ্গে মূল শহরের যোগাযোগ স্থাপনে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। ব্রিজ নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে জানান তারা।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মোশাররফ হোসাইন বলেন, “এখানে এসে আপনাদের বাস্তব জীবনযাত্রা নিজের চোখে দেখলাম। চলাচলের প্রধান মাধ্যম নৌকা—বিষয়টি সত্যিই কষ্টকর। ইনশাআল্লাহ, এখন থেকে আপনাদের খোঁজখবর রাখার চেষ্টা করব এবং যেকোনো বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করব।”

তিনি বলেন, চরমেশাচরের মানুষের দীর্ঘদিনের ব্রিজের দাবিটি গুরুত্ব দিয়ে দেখা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, বছরের পর বছর ধরে ব্রিজের দাবি জানিয়ে আসছেন তারা। বর্ষা ও জরুরি পরিস্থিতিতে নৌকাই একমাত্র ভরসা। একটি ব্রিজ নির্মাণ হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট