1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৈনিক শপথের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ অষ্টম বর্ষে পদার্পণ করছে চাঁদপুরের পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক শপথ। ২০১৯ সালে যাত্রা শুরু করা পত্রিকাটি সাত বছর পূর্ণ করে আজ ২৬ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃতী সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক কাদের পলাশ বলেন, “২০১৯ সালের পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক শপথ সাত বছর পূর্ণ করেছে। আজ আমরা অষ্টম বর্ষে পদার্পণ করেছি। পাঠক, সাংবাদিক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ভালোবাসা ও সহযোগিতায় দৈনিক শপথ সামনে আরও এগিয়ে যেতে চায়।”

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করতে পত্রিকার সকল সহযোদ্ধা, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ছোট-বড় বিজ্ঞাপন দিয়ে অংশগ্রহণের আহ্বান জানান।

দৈনিক শপথের পক্ষ থেকে বলা হয়, সবার সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক শপথ আগামী দিনেও পাঠকের আস্থা ধরে রেখে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট