1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাইমচরে জামায়াতের ওয়ার্ড-ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বিএম ফরিদ আহমেদ: চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে  হাইমচর উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ, ন্যায়, শান্তি, মানবিকতা ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও ব্যাপক করতে হবে। পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি হারুন অর রশিদ দায়িত্বশীলদের ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১০০ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রায় ৩০০টি কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের প্রসার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সম্মেলনে হাইমচর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সেক্রেটারি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোওয়া ও মুনাজাতের মধ্যদিয়ে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষকরেন উপজেলা জামায়াত আমীর আবুলহোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট