1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা আটক

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ওরফে কালু মাস্টার (৬৫), যুবলীগ নেতা ইব্রাহিম রহমান ওরফে সৈকত (৩৫) এবং সামসুল আলম ওরফে মাসুদ আলম (৪২)।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক আবদুস সাত্তার ওরফে কালু মাস্টারকে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় এবং যুবলীগ নেতা ইব্রাহিম রহমান ওরফে সৈকত ও সামসুল আলম ওরফে মাসুদ আলমকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হিসেবে আটক করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট