1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ৮ ঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ৮টি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ৪টি বসতঘর ও ৪টি রান্নাঘর। অগ্নিকাণ্ডে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাছুয়াখাল এলাকার জমাদ্দার বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মানিক জমাদ্দার, শিপন, শাহজালাল, সুফিয়ান ও সেলিম জমাদ্দারের ৪টি বসতঘর ও ৪টি রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বাড়ির আরও কয়েকটি ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্য জোহরা আক্কাস, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম মিয়াজী ও আরেক চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সুলতানা আহমেদ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আগুন নেভানোর সময় ইউপি সদস্য শহীদ মিয়াজীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট