1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ মাঈন উদ্দিন মুন্সী: চাঁদপুর জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর  রবিবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে শাহরাস্তি থানাকে পরাজিত করে চাঁদপুর সদর মডেল থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগে হাইমচর থানাকে পরাজিত করে ফরিদগঞ্জ থানা চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশক্রমে মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে প্রথমবারের মতো এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স মাঠে খেলোয়াড়, পুলিশ সদস্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উভয় বিভাগের ফাইনাল খেলায় খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, সহযোগিতামূলক মনোভাব ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং সহকারী পুলিশ সুপার  মিয়াজী আলিফ ইমরান।

মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চাঁদপুর জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট