1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

মৈশাদীতে ক্যারাম খেলার আড়ালে জুয়ার আসর, ঝুঁকিতে স্কুলশিক্ষার্থীরাও

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি। চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চায়ের দোকানগুলোতে ক্যারাম খেলার নামে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। এসব আসরে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যাচ্ছে। ক্যারাম খেলার আড়ালে অর্থের লেনদেনের মাধ্যমে জুয়া চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, ক্যারাম খেলাকে কেন্দ্র করে প্রায়ই খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হচ্ছে। কখনো কখনো এসব বিরোধ গড়াচ্ছে মারামারিতে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি উঠতি বয়সী শিক্ষার্থীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সুজন গাজী জানান, আগে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশ গিয়ে ক্যারাম বোর্ড নিয়ে আসত। এতে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে এ ধরনের নজরদারি নেই বললেই চলে। শুধু ক্যারাম খেলা নয়, মোবাইল ফোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে জুয়া খেলার অভিযোগ রয়েছে। কিন্তু এসব বিষয়ে কার্যকর কোনো তদারকি দেখা যাচ্ছে না।

 

স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় চায়ের দোকানগুলোতে জুয়ার আসর বন্ধে দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ আহমেদ বলেন, ক্যারাম ও মোবাইল জুয়ার বিরুদ্ধে  আমাদের নিয়মিত অভিযান করা হচ্ছে  ভবিষ্যতেও তারই ধারাবাহিকতা বজায় রাখা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট