1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় শিল্পীদের সঙ্গে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতির শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি – চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ জাতীয় পর্যায়ের চারজন টিভি অভিনেতা ও কলকাতার একজন বিশিষ্ট মঞ্চ অভিনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পর্যায়ের উপস্থাপক ও বিশিষ্ট অভিনেতা সাইফুল আলম বাবু এবং বিশিষ্ট অভিনেতা ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুরের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, সাংস্কৃতিক চর্চার পরিবেশ উন্নত করা এবং শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীদের সঙ্গে চাঁদপুরের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর মানোন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ড সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীদের চাঁদপুরে আগমনকে স্বাগত জানিয়ে বলেন, শিল্প ও সংস্কৃতির বিকাশে গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত শিল্পীরা চাঁদপুরের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে আগ্রহ প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট