1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

থিয়েটার ফোরামের ১০ দিন ব্যাপী নাট্যোৎসব

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোটার ।। নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর  থিয়েটার ফোরামের আয়োজনে ১০ দিন ব্যাপী
নাট্যোৎসবের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) তৃতীয় দিনে নৃত্যানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব এবং অরুপ নাট্য গোষ্ঠীর নাটক প্রেমের আলো মঞ্চস্থ হয়। বিকাল সাড়ে ৫ টায় শুভেচ্ছা পর্বের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভ্র মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন।

বক্তব্যে  তিনি বলেন, চাঁদপুরকে নিয়ে যে গানটির সাথে নৃত্য দেখেছি সেই গানের গীতিকার ও সূরকারকে আমার ব্যাক্তিগত এবং চাঁদপুরবাসীর পক্ষ থেকে  শ্রদ্ধার জানাই। আমার পরিচয় আমি একজন মানুষ। আমি এ মাটির সন্তান, চাঁদপুরের সন্তান। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। যত দিন বেঁচে থাকবো এ মাটি ও মানুষের জন্য কাজ করে যাবো। আমি মনে করি প্রতিটি পরিবারের মানুষ আমার পরিবারের সাদস্য আমি ও তাদের পরিবারের সদস্য। আমির প্রতিটি মুহূর্তে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখি।

তিনি আরো বলেন, চাঁদপুর শিল্প সাংস্কৃতিক অনন্য ভূমি। চাঁদপুর শব্দটি আমাদের হৃদয়ের সাথে মিশে আছে। চাঁদপুরকে মাদক মুক্ত করতে হবে, তবেই সুন্দর ও নান্দনিক চাঁদপুর গড়ে উঠবে। আর সেই লক্ষ্যে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কাজ করে যাচ্ছেন।‌ তিনি এই শিল্পকলা একাডেমিকে সুন্দর একটি শিল্পকলায় রূপান্তর করতে সাংস্কৃতিক মন্ত্রীকে এনেছিলেন। সহসাই শিল্পকলা একাডেমী সুন্দর একটি অডিটরিয়ামে রূপান্তর হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ। নট মঞ্চের সভাপতি উজ্জ্বল হোসাইনর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন থিয়েটার ফোরামের সাবেক সভাপতি শুকদেব রায়। শুভেচ্ছা পর্ব পরিচালনা করে থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক এম আর ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, পিপি অ্যাডঃ কোহিনুর বেগমসহ সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের শিল্পীরা।

এর পূর্বে বিকাল সাড়ে ৪ টায় নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের শিল্পীরা। রাশেদুল রাব্বির পরিচালনায় নৃত্য পরিবেশন করে মিম, মিথিলা, জাহিদ, লিমা,আনিকা, ইতি, সাহারাসহ আরো অনেকে।

সব শেষে অরূপ নাট্য গোষ্ঠীর চতুর্থ প্রযোজনায় “প্রেমের আলো” নাটক মঞ্চস্হ হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেঃ সাধন চন্দ্র দত্ত, হাবিব উল্লাহ পাটোয়ারী, জয়নাল আবেদীন শেখ, লোকমান হোসেন, কানাই চন্দ্র শীল, স্বাধীন চন্দ্র দত্ত, রতন চন্দ্র সূত্রধর, স্বপন মোল্লা, জ্যোস্না রানী দাস, সপ্তমী রানী দত্ত, স্নিগ্ধা সাহা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট