1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলায় আলমগীর গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় মোঃ আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
২৫ আগস্ট মঙ্গলবার  রাতে শাহরাস্তি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মীর বাড়ী জামে মসজিদের সামনে আয়নাতলী-ফেরুয়া সড়কের ওপর থেকে আলমগীর হোসেনকে মোবাইল ফোনে সাইবার অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তিনি আয়নাতলী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩৩, তারিখ ২৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-২৭৬।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ  আদালতে প্রেরন করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট