1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব পদ স্থগিত

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব : চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে চিঠিতে বলা হয়েছে, বিষয়টি পরবর্তীতে তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলা এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোরাজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শেখ রহমত উল্লাহর পদ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

তবে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট