1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটি ফুলের শুভেচ্ছা জানান ওসিকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন –  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুয়েল তালুকদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইউএনও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, কয়েক মাস ধরে ‘জুয়েল তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব এবং বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। এসব পোস্টকে কেন্দ্র করে সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

শিক্ষক মোঃ জুয়েল তালুকদারের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তাঁর পিতার নাম আলী আজম। তিনি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে প্রায় এক বছর আগে যোগদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট