1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিশ্ব হার্ট দিবসে চাঁদপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
বিশ্ব হার্ট দিবসে চাঁদপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন, হৃদরোগকে অবহেলা করবেন না’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

দিবসের শুরুতে সকাল সাড়ে ৮টায় শহরের কুমিল্লা রোডে র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। র‌্যালি শেষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. বিশ্বনাথ পোদ্দারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এতে বক্তব্য দেন আজীবন সদস্য ও সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার এবং ডা. মো. নূরুল হুদা।

সভায় সংগঠনের সহ-সভাপতি ও আজীবন সদস্য তমাল কুমার ঘোষ, আজীবন সদস্য শেখ মনির হোসেন বাবুল, আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারেফ হোসেন, আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

হৃদরোগ প্রতিরোধে সচেতনতার আহ্বান

আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যেই প্রতিবছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। তাঁদের মতে, সুস্থ হৃদয় ও সুন্দর ভবিষ্যতের জন্য ছোট ছোট পদক্ষেপ জীবন বাঁচাতে পারে। হৃদযন্ত্রের কোনো সংকেত উপেক্ষা না করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

বক্তারা আরও বলেন, অনেক সময় হৃদরোগের গুরুত্বপূর্ণ লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় না, অথবা মানুষ সেগুলো অবহেলা করে। তাই নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি। কোনো অস্বাভাবিক লক্ষণ বা উপসর্গ দেখা দিলে কালবিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট