1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস: রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত আধুনিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে পথচলা শুরু করেছে ‘মা ও শিশু হাসপাতাল’।

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী-চতুরা নামক স্থানে হাসপাতালটির উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল।

হাসপাতালের পরিচালক আমান উল্লাহ খান ফরাবী ও মো. কামাল হোসেনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী হায়দার টিপু পাঠান, হাসপাতালের ভাই চেয়ারম্যান আব্দুস মালাম, ব্যবস্থাপনা পরিচালক সুজন চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন, সহ-ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন, পরিচালক প্রশাসন, তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পরিচালক অর্থ সালাউদ্দিন, মার্কেটিং পরিচালক মেহেদী হাসান, পরিচালক সদস্য খোরশেদ আলম পাটওয়ারী, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, মা ও শিশু হাসপাতাল সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং এলাকার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা মাহাবুব আলম এবং দোয়া পরিচালনা করেন, তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক যন্ত্রপাতি ও প্যাথলজিক্যাল সুবিধাসম্পন্ন এই হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরী সেবা এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু থাকবে। এছাড়া সকল ধরনের পরীক্ষা নিরিক্ষাসহ সকল ধরনের অপারেশন করা হবে। এছাড়াও রোগীদের কল্যাণ তহবিলের মধ্যদিয়ে দরিদ্র ও গরীব অসহায়দের চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট