1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনেকে কেন বাথরুমেই স্ট্রোক করেন

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
অনেকে কেন বাথরুমেই স্ট্রোক করেন

প্রতিনিয়ত ব্রেইন স্ট্রোকে অনেক মানুষ মারা যাচ্ছেন। অনেকের বাথরুমে ব্রেইন স্ট্রোক হয়। মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাতের ফলে যে জটিলতা দেখা দেয়, তাকে স্ট্রোক বলা হয়। এতে আক্রান্ত হলে কেউ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যেতে পারেন এবং বেঁচে যাওয়া রোগী পঙ্গুও হয়ে যেতে পারেন। তবে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্য অস্বাভাবিক বিষয় নয়, তবে এ সমস্যা থাকলে সতর্ক থাকা প্রয়োজন। টয়লেটে স্বাভাবিকভাবে বাথরুম না হওয়ায় অতিরিক্ত চাপ প্রয়োগ করলে স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে নরম খাবার খাওয়া ও প্রচুর পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

রক্তচাপের সমস্যা

উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ—দুটিই শরীরের জন্য ক্ষতিকর। এসব সমস্যা স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে এবং বাথরুমে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। রক্তচাপ স্বাভাবিক রাখতে খাবার নিয়ন্ত্রণ, ব্যায়াম ও ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে।

ডায়াবেটিস ও কোলেস্টেরল

অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে বা শরীর উৎপন্ন ইনসুলিন ব্যবহার করতে ব্যর্থ হলে ডায়াবেটিস হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বাথরুমে বেশি স্ট্রোক করার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলেও স্ট্রোক হতে পারে। কোলেস্টেরল ধীরে ধীরে ধমনিতে জমে জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে উচ্চ কোলেস্টেরলের ক্ষেত্রেও বাথরুমে স্ট্রোকের ঘটনা ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট